,

কুমিল্লার এমপি যখন শিক্ষক!

আজকের কুমিল্লা ডট কম :
January 21, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

মুরাদনগরের ২২টি ইউপির সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও মতবিনিময় করে আসছেন।

নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণিতে গিয়ে শিক্ষার্থীদেরকে পাঠদান ও গুণগত এবং আধুনিক মান সম্পন্ন শিক্ষা গ্রহণের পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আক্তার হোসেন, প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুল আউয়াল সরকার, সভাপতি আবুল খায়েরসহ স্থানীয়রা।