রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার জাগুড়ঝুলিতে গাড়ির চাপাঁয় মোটরসাইকেল চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৮, ২০১৯
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুড়ঝুলি এলাকায় গাড়ির চাপাঁয়  রিয়াদ হোসেন (১৯) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে এক মোটরসাইকেল আরোহী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিয়াদ হোসেন কুমিল্লা সদরের কালির বাজারের ইউনিয়নের বাসিন্দা। আহত আরোহী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।