,

কুমিল্লার দেবিদ্বারে পরিবহনে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 13, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লার দেবিদ্বার থানার পুরান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য মোঃ নূর আলমকে (২৬) আটক করে।

মঙ্গলবার (১১ মে) দিনের বেলায় র‌্যাব এ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া নুর আলম দেবিদ্বার উপজেলার উত্তর গুনাইঘর আজমত উল্লাহ মুন্সীর বাড়ির মোঃ শাহ আলমের ছেলে। এ সময় তার নিকট থেকে চাঁদাবাজির নগদ ২,৪০০/- টাকা, মোবাইল ফোন ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত ১০০ টি ভ‚য়া রশিদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লার দেবিদ্বার পুরান বাজারসহ আশপাশের এলাকায় পরিবহনে চাঁদাবাজি করে আসছিল বলে স্বীকার করে। পরিবহনে চাঁদাবাজির মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা দেবিদ্বার থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।