,

কুমিল্লার বরুড়ার হিন্দু ছেলের প্রেমে সাড়া দিয়ে পালিয়ে এসেছে বাগেরহাটের মুসলমান মেয়ে

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2020
news-image

 

সাকিব আল হেলাল:
কুমিল্লা বরুড়া উপজেলা পৌরসভার পুরান কাদবা গ্রামে হিন্দু ছেলে জনি দত্তের (২৬) প্রেমের ডাকে সাড়া দিয়ে পালিয়ে আসেন খুলনা বিভাগের বাঘের হাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মাছিমারা গ্রামের তরুণী রুমা আক্তার (১৯) । ফেসবুকে পরিচয়, পরে প্রেমের টানে স্বপন দত্তের ছেলে জনি দত্ত(২৬)’র বাড়িতে চলে আসেন এই তরুণী।

বুধবার (২০ মে) স্থানীয় সুত্র থেকে জানা যায়, জনৈক জনি দত্ত মুসলিম পরিচয়ে মোহন চৌধুরী নাম দিয়ে দীর্ঘ দিন ধরে রুমা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। তারই ধারাবাহিকতায় রুমা আক্তার জনি দত্ত ওরফে মোহন চৌধুরীর ডাকে সাড়া দিয়ে বরুড়া উপজেলার পৌরসভা এলাকার পুরান কাদবা জনি দত্তের বাড়িতে চলে আসে।

ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে প্রথমে মেয়েটিকে বুঝিয়ে শুনিয়ে তার এলাকায় পাঠানোর চেষ্টায় ব্যর্থ হয়ে, বরুড়া থানায় খবর দেয়। খবর পেয়ে এস আই আনিসুর রহমাস রহমানের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনি দত্ত ওরফে মোহন চৌধুরী এবং রুমা আক্তারকে থানায় নিয়ে যায়।

মেয়েটি বরুড়া উপজেলা নির্বাহী কর্মবর্তা আনিসুল ইসলামের দপ্তরের হাজির করলে নির্বাহী কর্মকর্তা জানান, মেয়েটির অভিভাবকের সাথে যোগাযোগ করে তাদের নিকট পৌছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে বরুড়া পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, মেয়ে এবং ছেলে দুজনে থানায় আটক রয়েছে। এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে”।