,

কুমিল্লার বাটপাড়া থেকে গাঁজাসহ রুবেল আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 20, 2023
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরী থেকে গাঁজাসহ মোঃ রুবেল (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর বিকেলে নগরীর বাটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

কুমিল্লার বাটপাড়া থেকে গাঁজাসহ রুবেল আটক

আটককৃত যুবক কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রামের মোঃ আবুল হাসেমের ছেলে।

বুধবার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।