,

কুমিল্লার হোমনায় দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মৃ’ত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 16, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনা থানায় দায়িত্ব পালনকালে মোক্তার হোসেন নামের এক পুলিশ কনস্টেবলের মৃ’ত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. সাইফুল ইসলাম জানান, মোক্তার হোসেন রাতে থানায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অ’সুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

এদিকে পুলিশ সদস্য মোক্তার হোসেনের মৃ’ত্যুতে শোক প্রকাশ করেছে হোমনা থানা-পুলিশ। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।