রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় অসহায়-বয়স্ক নারীদেরকে শীতবস্ত্র বিতরণ করলেন মহিলা বিষয়ক অধিদপ্তর

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৪, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক পর্যায়ে দুঃস্থ, অসহায়, বয়স্ক নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ তাজিয়া।

এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন প্রতিজ্ঞা ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেত্রীবৃন্দ।