,

কুমিল্লায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঈদ উপলক্ষে অর্থ প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
July 28, 2019
news-image

 

শাহ ইমরানঃ

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঈদ-উল-আযহা ২০১৯ খ্রিস্টাব্দ উপলক্ষে আইজিপি মহোদয় কর্তৃক প্রদত্ত নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রবিবার (২৮ জুলাই) ৯ জন পুলিশ সদ্যসের পরিবারকে এ নগদ অর্থ প্রদান করা হয়।

কুমিল্লা পুলিশ সুপার  সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম উপস্থিত থেকে এ অর্থ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা দক্ষিণের অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা উত্তরের অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) শাখাওয়াত হোসেন, কুমিল্লা ডিএসবির অতিঃ পুলিশ সুপার আজিম উল আহসান ও অতিঃ পুলিশ সুপার (সদর) তানভীর সালেহীন ইমন ।

কুমিল্লা ডিএসবির অতিঃ পুলিশ সুপার আজিম উল আহসান জানান, আইজিপি মহোদয় কর্তৃক প্রদত্ত নগদ অর্থ প্রদানের পাশাপাশি কুমিল্লা সুপার মহোদয়ের পক্ষ থেকেও প্রত্যেকের পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।