,

নগরীর ঝাউতলার কুইন্স বিউটি পার্লারের অগ্নিকান্ডের ঘটনায় অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
February 23, 2019
news-image

 

আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লা নগরীর ঝাউতলার কুইন্স বিউটি পার্লারের ৪র্থ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  এতে প্রায় অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে  এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

বৈদুৎতিক সট সার্কিটের কারণে এ ঘটনাটি ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলমগীর হোসেন।

অগ্নিকান্ডের কোন প্রকার হতাহতের ঘটনা ঘটে নি।  তবে এ ঘটনায় এসি, টিভি বাড়ির আসবাব পত্রসহ বিভিন্ন জিনিস পুড়ে যায় । ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় অর্ধ লক্ষাধিক  টাকা বলে জানা গেছে।