,

কুমিল্লায় দূর্ঘটনার এক ঘন্টা পর আসলো পুলিশ, ততক্ষণে ৪ কিলোমিটার জ্যাম!

আজকের কুমিল্লা ডট কম :
October 23, 2019
news-image

 

অনলাইন ডেস্কঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় মঙ্গলবার রাত ১২ টা কিছু আগে চট্টগ্রামগামী ল্যানে একটি কাভার্ডভ্যানের পিছনে অন্য একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে করে পিছনের গাড়ির চাকা ভেঙ্গে মহাসড়কের মাঝে আটকে যায়, ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দূর্ঘটনার খবর হাইওয়ে পুলিশের কাছে পৌঁছালেও পুলিশ এক ঘন্টা পর দূর্ঘটনা স্থলে আসে।

এদিকে রাস্তা বন্ধ থাকার কারণে উল্টো পথে কিছু গাড়ি প্রবেশ করলে যানজটের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১ টা বাজার কিছু আগে পুলিশ ঘটনাস্থলে এসেছে। ইতিমধ্যেই উভয় পাশে ৪ কিলোমিটারের বেশি যানজটের সৃষ্টি হয়েছে।