,

কুমিল্লায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের বিদায় সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
December 31, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম ও তানভির সালেহীন ইমনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩০ডিসেম্বর) রাতে পুলিশ লাইন মাঠে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আ.ক.ম. বাহাউদ্দিন বাহার, মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত সংসদ সদস্য ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, কুমিল্লা জেলা ও দায়রা জজ মোঃ আতাব উল্লাহ, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, চট্টগ্রাম রেঞ্জে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান, কুমিল্লার সিভিলসার্জন ডা. মোঃ নিয়াতুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম-উল-আহসান।
এসময় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বিশিষ্ট লেখক শান্তিরঞ্জন ভৌমিক এর লিখা বই ও জেলা পুলিশের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজে অংশ নেন অতিথিরা।