,

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ২ মাদক কারবারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 14, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ১৮.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ একজনকেেআটক করা হয়। সে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বরদেশীয়া সবুজ পাড়া গ্রামের পারভেজ মোল্লার ছেলে মোঃ রিফাত হোসেন সুমন (২১)।

পৃথক অন্য আরেকটি অভিযানে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে ৮.৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ বিল্লাল হোসেন রনি (২৮)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।