কুমেক হাসপাতালের চিকিৎসকদের জন্য সুরক্ষা সরঞ্জাম দিলেন কুমিল্লা চেম্বার অফ কর্মাস
আজকের কুমিল্লা ডট কম :
May 4, 2020
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের জন্য ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিয়েছেন কুমিল্লা চেম্বার অফ কর্মাস।
সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. মুজিবুর রহমানের হাতে কুমিল্লা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল লি.মি. এর সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান এসব উপকরণ তুলে দেন । এ সময় বাবুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।