,

কুসিক নির্বাচন|| সেলফি ও ফটোসেশনে ব্যস্ত কুমিল্লার আ’লীগ নেতাকর্মীরা

আজকের কুমিল্লা ডট কম :
March 24, 2017
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
দরজায় কড়া নাড়ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। বলতে গেলে সময় আর বেশি নেই। নগর পিতার আসনের জন্য লড়ছে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আনজুম সুলতানা সীমা, বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) মামুনুর রশীদ ও জাসদ মনোনীত প্রার্থী শিরিন আক্তার। তবে মূল লড়াই হবে সীমা ও সাক্কুর মধ্যে। দুদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় প্রার্থীদের জয়ের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। তবে নির্বাচন মাঠ পর্যবেক্ষণে ও বিভিন্ন স্থানীয় সূত্রমতে, আ’লীগের নির্বাচনী কার্যক্রম ফটোসেশন ও সেলফিতেই সীমাবদ্ধ রয়েছে। কেন্দ্রীয় নেতাদের পিছনে পিছনেই ঘুরছে জেলা ও মহানগর আ’লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ফলে আ’লীগের নির্বাচনী প্রচারণা একটি গন্ডিতেই সীমাবদ্ধ রয়েছে। তবে মেয়র প্রার্থী আনজুম সুলতানা সীমা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরলেও অন্য নেতৃবৃন্দের সদিচ্ছার অভাব নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আ’লীগের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক এনামুল হক শামীম বেশ কিছুদিন ধরেই দলীয় প্রার্থীর পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও প্রতিদিন কুমিল্লায় আসছেন। মিটিং করছেন। নগরীর শপিংমল, পাড়া-মহল্লায় যাচ্ছেন। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা ও মহানগর আ’লীগ এবং এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দও ঘুরছেন। কুমিল্লা আ’লীগ ফটোসেশন ও সেলফিতে ব্যস্ত সময় পার করছেন। সামাজিক গণমাধ্যম ফেসবুকে ছবি আপলোড করছেন। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না।
তবে দà