,

কোরবানির পশুর হাটে জাল নোট ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের ১১ নির্দেশনা

আজকের কুমিল্লা ডট কম :
August 15, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

রাজধানীসহ দেশের সকল উপজেলা সদরের সব কোরবানির পশুর হাটে জাল নোট ঠেকাতে ১১টি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ প্রজ্ঞাপন সব বাণিজ্যিক ব্যাংকেও পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনের ১১টি নির্দেশনা হচ্ছে-

১. জাল নোট শনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তা দিয়ে কোরবানির হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে নোট যাচাইসংক্রান্ত সেবা দিতে হবে।

২. গবাদিপশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের জন্য সিটি করপোরেশন, জেলা মিউনিসিপ্যালিটি, উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

৩. সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

৪. বুথে নোট যাচাইকালে কোনো জাল নোট ধরা পড়লে কেন্দ্রীয় ব্যাংকে পরিপত্র নং—জাল নোট, ১ (পলিসি)/২০০৭-১৯১ মোতাবেক ব্যবস্থা নিতে হবে।

৫. ব্যাংকের নাম ও তার সাথে ‘জাল নোট শনাক্তকরণ বুথ’ উল্লেখপূর্বক ব্যানার ও নোটিশ প্রদর্শন।

৬. ১৬ আগস্টের মধ্যে হাটের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল ফোন নম্বরসহ প্রত্যেক ব্যাংকের নিয়ন্ত্রণকারী একজন উপযুক্ত কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল ফোন নম্বর বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিতে হবে। ব্যাংকের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হাটে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কার্যাদি মনিটর করবেন।

৭. ঢাকার বাইরে যে সব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভার অ