,

চলতি বছরের মার্চ মাসের সেরা অফিসার ইন চার্জ হয়েছেন মনজুর আলম

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
চলতি বছরের মার্চ মাসের সেরা অফিসার ইন চার্জ হয়েছেন কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম।
শনিবার (২২ এপ্রিল) কুমিল্লা পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম মনিরুজ্জামান বিপিএম, পিপিএম এর কাছ থেকে জেলার সেরা অফিসার ইন চার্জ এর ক্রেস্ট গ্রহণ করেন কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম।
মার্চ মাসে জেলাজুড়ে অস্ত্র, মাদক উদ্ধার এবং বিভিন্ন ঘটনার রহস্য উন্মোচনে সাফল্য অর্জনের প্রেক্ষিতে তিনি এ পুরষ্কার পান।
বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেইন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মমিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।