,

চাঁদপুরের সাত উপজেলায় নৌকার মাঝি যারা

আজকের কুমিল্লা ডট কম :
February 24, 2019
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার চাঁদপুর জেলার সাত উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ যে সাতজনের মনোনয়ন চূড়ান্ত করেছে ।

মনোনয়ন চূড়ান্তরা হলেন : কচুয়ায় বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির, মতলব উত্তরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ, মতলব দক্ষিণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াসউদ্দিন, চাঁদপুর সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, হাজীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন এবং শাহরাস্তিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্লাহ চৌধুরী। দল মনোনীত এসব প্রার্থীকে রবিবার মনোনয়নের চিঠি দেয়া হবে।

৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৪ মার্চ। এদিনে চাঁদপুর জেলার হাইমচর বাদে সাত উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।