,

চান্দিনায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 29, 2021
news-image

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় ৪ কেজি গাঁজাসহ মো.সাদিকুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহাসড়কে গোবিন্দপুর এলাকায় চান্দিনা থানার উপ-পরিদর্শক ইকবাল বাহার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত সাদিকুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর এলাকার মো.আবু বাক্কার এর ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন-গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।