,

চান্দিনায় ডাকাত সন্দেহে গণপিটুনি

আজকের কুমিল্লা ডট কম :
May 25, 2019
news-image

চান্দিনা  প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় ডাকাত সন্দেহে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাতে চান্দিনা উপজেলার চান্দিনা-বরকইট সড়কের বিশ্বাস-চান্দিয়ারা এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে তাকে আটক করে।

আটক ডাকাত আনোয়ার হোসেন চান্দিনা পৌর এলাকার ছায়কোট গ্রামের আব্দুল রশিদ এর ছেলে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, ওই সড়কের বিশ্বাস-চান্দিয়ারা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। ডাকাতি ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।