,

চান্দিনায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ি মঙ্গল নিহত

আজকের কুমিল্লা ডট কম :
February 17, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মঙ্গল মিয়া (৫২) নামে ২১ মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, ৫০০ পিস ইয়াবাসহ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তীরচর এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মঙ্গল মিয়া (৫০) চান্দিনা উপজেলার সুহিলপুর গ্রামের বাবর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে চান্দিনাসহ জেলার বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উপজেলার তীরচর গ্রামের একটি বাগানে মাদক বেচাকেনার জন্য জড়ো হন মাদক ব্যবসায়ীরা। মাদক উদ্ধারের জন্য পুলিশ সেখানে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় বন্ধুকযুদ্ধে আহত হন মাদক ব্যবসায়ী মঙ্গল মিয়া। আহতাবস্থায় মঙ্গল মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।