,

চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 31, 2018
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের উদ্যোগে সিয়াম, তাকওয়া সাদাকাহ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার বিকেলে ইসলামী ব্যাংকের শাখা মিলনায়তনে উক্ত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন চিওড়া আজগড়িয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আনোয়ার উল্লাহ ভূঁইয়া।

ব্যাংকের এসএভিপি ও চৌদ্দগ্রাম শাখা প্রধান মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন মরকটা ইসলামিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ ইকবাল হোসাইন, কুমিল্লা জোনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল হোসাইন, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সোলায়মান কোম্পানী, চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল মাদরাাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, কাজী বাবুলসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।