,

কুমিল্লায় মাদক-গরুসহ আটক ৫

আজকের কুমিল্লা ডট কম :
March 9, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় শনিবার দুপুরে আলাদা অভিযানে মাদক ও চোরাই গরুসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।

আটকরা হলেন-কুমিল্লার চৌদ্দগ্রামের নাটাপাড়া গ্রামের বাহা মিয়া ছেলে মো. আব্দুল মতিন, লতু মিয়ার ছেলে মো. আবুল কালাম, সদর দক্ষিণের কমলপুর গ্রামের ফজর আলীর মো. আমিনুল ইসলাম, কোতোয়ালি থানার সাংরাইল গ্রামের গণি মিয়ার মো. আনোয়ার হোসেন, শাহাপুর গ্রামের আনোয়ারের ছেলে মো. মোর্শেদ আলী।

বিজিবি কুমিল্লার পরিচালক আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলায় আলাদাভাবে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাই গরুসহ পাঁচজন ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক ও মালামালের আনুমানিক মূল্য তিন লাখ ৭৩ হাজার ৮ শ টাকা।

মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে মাদক ও কাস্টমস অফিসে মালামাল জমা করা হয়েছে।