,

চৌদ্দগ্রামে কোবা’র উদ্যোগে এতিম হাফেজদের মাঝে ইফতার সামগ্রী বিতরন

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2018
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের হান্ডা মদিনাতুল উলুম মাদরাসার ত্রিশজন এতিম হাফেজের শেষ রমজান পর্যন্ত ইফতারের সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি অর্গানাইজেশান অব বাংলাদেশ (কোবা)। গতকাল রোববার দুপুরে মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নান হাজারী ও মুহতামিম মাওলানা মুহাম্মদ ইলিয়াছের নিকট ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের মিডিয়া প্রধান সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহ হাজারী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, কোবা’র সদস্য ব্যবসায়ী মোঃ হোসাইন মামুন, তরুণ উদ্যোক্তা শহিদুল ইসলাম, ব্যবসায়ী রাকিবুল ইসলাম মিয়াজী, সাদ্দাম হোসেন, সাকিবুল হাসান মিয়াজী, মাদরাসার শিক্ষক মাওলানা খোরশেদ আলম, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা নাজমুল হাসান, মাস্টার মিজানুর রহমান, হাফেজ রাশেদুল ইসলাম, আবদুল আউয়াল রিয়াদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।