,

চৌদ্দগ্রামে প্রায় দেড় হাজার পিস ইয়াবাসহ আটক ৩

আজকের কুমিল্লা ডট কম :
February 28, 2018
news-image

স্টাফ রিপোর্টার,চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ১৬৪০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

আটককৃতরা হলো, কক্সবাজার পৌরসভার উত্তর ননিয়াছড়ার মৃত হাসানের মেয়ে রাবেয়া বেগম (৩০), একই এলাকার মৃত জমির হোসেনের ছেলে আব্দুল গফুর (৪০) ও ছায়েদুল ইসলামের স্ত্রী মনিয়া বেগম (৩৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ বাসের জন্য অপেক্ষমান থাকা অবস্থায় চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভরঞ্জন চাকমার নেতৃত্বে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ছুপুয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।  চৌদ্দগ্রাম থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা (মামলা নং- ৩৯, ২৭/২) দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।