,

চৌদ্দগ্রামে সমাজ কল্যান সমবায় সমিতির উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে টাকা ও ইফতার সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 10, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নারায়নপুর প্রবাসী সমাজ কল্যান সমবায় সমিতির উদ্যোগে গরীব ও অসহায় ১২০ পরিবারের মাঝে নগদ টাকা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে নারায়নপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়নপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নঈমুল হক মজুমদার।

সংগঠন পরিচালনা কমিটির সদস্য মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ রেজাউল করিম মজুমদার, প্রফেসর দিলিপ কুমার চক্রবর্তী, মোঃ আলী কিছমত, মোঃ ফরহাদুল ইসলাম ফারাবীসহ আরো অনেকে।