,

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
May 4, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি খাদে পড়ে নাছিমা সুলতানা (১৭) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে উপজেলার আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি গ্রামের আবুল খায়েরের মেয়ে।

শুক্রবার (৪ মে) সকাল ১০.৩০টায় উপজেলার চিওড়া-ঢালুয়া সড়কের চিওড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার এসআই মনিরুল জানান, নিহত নাছিমা শশুর বাড়ি চিওড়া থেকে সিএনজি যোগে পিত্রালয় কাইচ্ছুটির উদ্দেশ্যে রওনা দেয়। এসময় সিএনজি গাড়িটি চিওড়া বাজার পার হলে সড়কের পাশে থাকা একটি ছেলেকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।