,

চৌদ্দগ্রামে ৮ দিনেও নিখোঁজ দিনমজুরের সন্ধান মিলেনি

আজকের কুমিল্লা ডট কম :
April 4, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজ দিনমজুর আমান উল্যাহর ৭ দিনেও সন্ধান মিলেনি। সে পৌর এলাকার পাঁচরা গ্রামের ভাড়াটিয়া ও ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি গ্রামের নুরুল ইসলামের পুত্র। তাকে না পেয়ে পিতা-মাতাসহ আত্মীয় স্বজনদের কান্না থামছে না।

জানা গেছে, আমান উল্যাহ তার গ্রামের রডমিস্ত্রী ইকবাল হোসেনের সহকারী হিসেবে গত ১৪ মার্চ বুধবার চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামের ড্রেনের কাজ করার জন্য আসে। এরপর তারা পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভাড়া বাসায় থেকে কাজ করতে থাকে। গত ২৮ মার্চ বুধবার দুপুরে সে কুমিল্লা শহরের উদ্দেশ্যে রওয়ানা করে। এরপর সে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও বুধবার (৪ মার্চ) বিকেল পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে রডমিস্ত্রী ইকবাল হোসেন বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী(নং-১৬০৫) করেছেন। কেউ আমান উল্যাহর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।