,

জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খানকে বাহরাইনে সংবর্ধণা

আজকের কুমিল্লা ডট কম :
June 20, 2018
news-image

বাহারাইন প্রতিনিধি ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রিয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খানকে বাহারাইনে যুবদলের ও বিএনপি’র অংগঠনের নেতৃবৃন্দরা সংবর্ধণা দিয়েছে।

মোশারফ কর্পেন্টারী’র স্বত্ত্বাধীকারী মোঃ মোশারফ মজুমদারের পক্ষে তার ছোটভাই বাহারাইনের কেন্দ্রিয় যুবদলের সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ-সভাপতি এবং প্রতিষ্ঠানের পরিচালক মোঃ রাকিব মজুমদার তাকে ফুলেল শুভেচ্ছা জানান। কন্ঠশিল্পী মনির খান প্রতিষ্ঠানের সফলতা ও উন্নতি কামনা করে প্রতিষ্ঠান ভিজিট করেন। এসময় সাধারণ সম্পাদক মোঃ সুমন সাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহ উদ্দিন ফয়সাল, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন ভূইয়া, আন্তর্জাতিক সম্পাদক জহিরুল ইসলাম, যুবনেতা হারুন, সাংস্কৃতিক দলের সভাপতি মনির হোসেন, বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম,কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হাজারী, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল গনি মজুমদার, মোঃ মিজানসহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।