,

জাতীয় কবির ৪২-তম মৃত্যুবার্ষিকীতে কুমিল্লার ‘চেতনায় নজরুল’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

আজকের কুমিল্লা ডট কম :
August 27, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২-তম মৃত্যুবার্ষিকীতে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে অবস্থিত ‘চেতনায় নজরুল’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) ।

সোমবার (২৭ আগষ্ট)সকালে ‘চেতনায় নজরুল’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার অতিঃ পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল-মামুন, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন পিপিএম, বাংলা একাডেমির কর্মকর্তা, কবি ও সাহিত্যিক পিয়াস মজিদ, বিশিষ্ট আলোকচিত্রী শাহজাহান চৌধুরী, কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

১৯৭৬ সালের এদিনে মৃত্যুবরণ করেন দ্রোহ, সাম্য, মানবতা ও চির তারুণ্যের প্রতীক এই কবি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।