জিপি এ ফাইভ পেতে শিক্ষার্থীদের চাইতে অভিভাবকদের প্রতিযোগীতা বেশী: শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি
মাসুদ হোসেন, চাঁদপুর:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী, চাঁদপুর-৩ আসনের সাংসদ আলহাজ্ব ডা: দীপু মনি বলেছেন, এখন শিক্ষার্থীদের চাইতে প্রতিযোগীতা করেন বেশী বাবা মায়েরা। তারা সামাজিক এক ধরনের একটা চাপ তৈরি নিজেরাই করেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তৈরি করেন, কার সন্তান জিপিএ ফাইভ পেল, গোল্ডেন ফাইভ পেল না এই প্রতিযোগীতা বাবামায়েদের মধ্যে একটা প্রচন্ড চেহারা ধারণ করেছে। সেটার চাপ গিয়ে পড়ছে আমাদের কোমলমতি শিশুদেরউপরে। জিপিএ ফাইভ পাওয়া জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। জীবনের উদ্দেশ্য হতে হবে আমি ভাল মানুষের মত মানুষ হবো। কিন্তু আমরা এখন এই জিপিএ ফাইভ এর যাতাকলে আমাদের শিশুদেরকে পৃষ্ট করছি। জীবনে কিন্তু একটা সময়ের পরে এগুলোর কোন অর্থই নেই। কাজেই আমরা বাবামায়েরা যেন এই মনোভাবটি থেকে বেরিয়ে আসি এবং আমরা সেজন্য এই জিপিএ ফাইভটিকে ভাংতে চেষ্টা করছি। আমাদের এই গ্রিয়েডিং ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনবার চেষ্টা করছি। অনেক মূল্যায়ন আমরা ধারাবাহিক মূল্যায়নে নিয়ে আসবার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী অতিসম্প্রতি আবারো বলেছেন, শিক্ষার্থীদের উপর থেকে পরীক্ষা, পড়া ও বইপুস্তকের চাপ এগুলো কমাতে হবে। শিক্ষাজীবনটা যদি আনন্দ ময়না হয়, তাহলে আপনি জীবনে অনà