শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের পিতার কুলখানি অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৮, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজ ও আজকের কুমিল্লা’র দাউদকান্দি প্রতিনিধি মোঃ জাকির হোসেন হাজারীর পিতা হাজী মোঃ মোস্তাক হাজারীর রুহের মাগফেরাত কামনা করে কুলখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার জাকির হাজারীর নিজ বাড়ী দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই এবং গৌরীপুর ফ্রেন্ডস্ ক্লাব-২০০১ এর কার্যালয়ে মঙ্গলবার বিকালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ মাহফিলে পরিবারের সদস্য ছাড়াও কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলা আ’লীগের সহ সভাপতি ও দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি সালাউদ্দিন রিপন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোশারফ হাজারী, উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হাজারী, গৌরীপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, যুবলীগ সভাপতি মমিনুল হক, দাউদকান্দি প্রেসক্লাবের সহ-সভাপতি হানিফ খান, দাউদকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রহমান ঢালী, দাউদকান্দি অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি শরীফ প্রধান, মাইটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জিল্লু, গেীরীপুর ফ্রেন্ডস্ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাকির হোসেন হাজারীর পিতা হাজি মোস্তাক হাজারী গত ২২নভেম্বর বুধবার ভোর সাড়ে ৫ টায় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।