,

দাউদকান্দিতে পাকস্থলীতে করে ইয়াবা পাচাঁরের সময় বাসে তল্লাসী করে ৪ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে পাকস্থলীতে করে ইয়াবা পাচাঁরের সময় বাসে তল্লাসী করে ৪ জনকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি’র একটি টিম রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ঢাকাগামী একটি সৌদিয়া সিলকী পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যাত্রীবাহী বাসে (চট্টো-মেট্রো-ব ১১-১১৯১) তল্লাশী করাকালে বাসের যাত্রী অহিদুল শিকদার, আবদুল বাতেন, জোসনা আক্তার ও হোসনা আক্তারের গতিবিধি সন্দেহজনক দেখে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নানাভাবে ছলচাতুরী শুরু করে। একপর্যায়ে তারা তাদের পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করলে তাদের আটক করা হয়। পরে তাদেরকে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে এক্স-রে করিয়ে অহিদুল শিকদার, জোসনা আক্তার ও হোসনা আক্তারের পেটের ভেতর ইয়াবা ট্যাবলেট থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।

এরপর তাদেরকে ডিবি কার্যালয়ের হাজতখানায় নেয়ার পর তারা মলত্যাগ করলে ৩ জনের পেটের ভেতর থেকে একে একে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটের মোট ১৩০টি ক্যাপসল আকৃতির প্যাকেট বের হয়ে আসে।

প্রতিটি প্যাকেটে ৫০ পিস করে মোট ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার অপর মাদক ব্যবসায়ী আবদুল বাতেন নিজেকে একটি পত্রিকার (দৈনিক সবুজ বাংলা) সাংবাদিক বলে
পরিচয়পত্র দেখায় এবং সে সাংবাদিক পরিচয়ে ওই ৩ জনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছি বলে স্বীকার করেছে।

জেলা ডিবি’র ওসি মো. আনওয়ারুল আজীম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।