,

দেবিদ্বার মেডিনোভা হাসপাতাল ও ডায়াবেটিক সেন্টারের প্যাথলজী বিভাগের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
অনিয়ম ,অব্যবস্থাপনা ,নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান ,দক্ষ জনবল না থাকাসহ নানাবিধ অভিযোগে এবং মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানে ব্যর্থতার জন্য দেবিদ্বার মেডিনোভা হাসপাতালের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বেসরকারী হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার পরিদর্শন টিমের আকস্মিক পরিদর্শনে এই সিদ্ধান্ত নেয়া হয় ।

বিনা লাইসেন্সে ডায়াগনষ্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনার অভিযোগে একইদিনে দেবিদ্বার ডায়াবেটিক সেন্টারের প্যাথলজী বিভাগের কার্যক্রমও বন্ধ করা হয় ।