,

দেবিদ্বারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
January 21, 2020
news-image

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জন্য নতুন অ্যাম্বুলেন্স বরাদ্ধ হলো। সোমবার সকালে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা- ৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স’র শুভ উদ্বোধন শেষে চালক আব্দুল জলিলের নিকট অ্যাম্বুলেন্স (টুয়েটা হাইয়েস, ঢাকা-মেট্রো- ছ- ৭১-৩৫৮৯ নং)’র চাবি হস্থান্তর করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জয়নুল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির প্রমূখ ব্যক্তিবর্গ।

এর আগে গত ১৫ জানুয়ারী ঢাকা স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির’র নিকট স্বাস্থ্য সেবা অধিদপ্তরের সচিব আসাদুল ইসলাম ওই অ্যাম্বুলেন্সের প্রতিকী চাবি হস্থান্তর করেন। এসময় স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।