,

দেবিদ্বারে জাতির জনকের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2020
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসন এর আয়োজনে মঙ্গলবার সকাল থেকে দিন ব্যাপী ব্যাপক উৎসাহ উদ্ধিপনায় ‘‘চেতনায় বঙ্গবন্ধু’’ বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন, র‌্যালী, আলোচনা সভা, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, গাছের চারা বিতরণ, কেক কাটা, দোয়া মোনাজাত, শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শতজন্মবার্ষিকী পালিত হয়েছে ।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী জয়নুল আবেদীন, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এম হুমায়ন মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সামাদ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মাস্টার, যুগ্ন সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূইয়া, প্রভাষক সাইফুল ইসলাম শামীম,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী জিন্নাহ প্রমূখ। এসময় উপস্থিত বক্তারা বঙ্গবন্ধু স্মৃতিচারন করে আলোচনা সভা বক্তব্য রাখেন।