,

দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 14, 2017
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় বারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি’র সমাপণি পরিক্ষা উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত মঙ্গলবার সকাল ১০টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আবু তাহের এর সভাপতিত্বে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন বিশ্ববিদ্যালয়ে কলেজের প্রভাষক কাজী মনিরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, মো. ফজলুল হক সহ অভিভাবক সদস্য, শিক্ষক / শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র/ছাত্রী প্রমূখ। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।