,

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আরও ৪২ জনের

আজকের কুমিল্লা ডট কম :
August 12, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৯৯৫ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে।

আজ করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও ৪২ জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ৩ হাজার ৫১৩ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১ হাজার ১১৭ জন। সব মিলিয়ে সুস্থ্য হয়েছে এক লাখ ৫৩ হাজার ৮৯ জন।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এছাড়াও গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয় ১৪ হাজার ৭৫১টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি।