দেশের বর্তমান যে অবস্থা অন্তরবর্তীকালীন সরকার প্রশাসন চালাতে ব্যর্থ : বিএনপির সেলিম ভূঁইয়া
দেশের বর্তমান যে অবস্থা অন্তরবর্তীকালীন সরকার প্রশাসন চালাতে ব্যর্থ। তাদের পক্ষ হতে নির্বাচন দিতে যত বেশি দেরি হবে দেশের মধ্যে ষড়যন্ত্র ততো বেশি হবে। দেশের মধ্যকার এ ষড়যন্ত্র বন্ধ করতে নির্বাচনের কোন বিকল্প নেই। নির্বাচনই দেশের শান্ত পরিবেশ বজায় রাখবে।
নির্বাচন নিয়ে দেশের সবাই এখন একমত। কয়েকটি দল তারা পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বলছে। কিন্তু দেশের অধিকাংশ লোকেরা পিআর পদ্ধতি কি জিনিস বুঝেনা। মূলত তাদেরকে কেউ সমর্থন করে না বলেই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
বুধবার (৩ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রতিটি এলাকায় ও এলাকার মানুষের উন্নয়নে কাজ করার জন্য। এখন আর ভোট ডাকাতি হবে না আপনার ভোট আপনি নিজে দিতে পারবেন। স্বৈরাচার হাসিনার আমলে ১৭ বছর র্যালী তো দূরের কথা আমরা আলোচনা করতে পারিনি, হাসিনার পতনের পরে গত বছর থেকে আমারা রাজপথে র্যালী করতে সক্ষম হয়েছি।
হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা কৃষক দলের সভাপতি জগরুল ইসলাম জগলু, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন সরকার প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবু সরকার, ছাত্রদলের সভাপতি সাইজুদ্দিন সাজু, কুমিল্লা উত্তর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ সেলিম, দুলালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ শাহ জালাল প্রধান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধান, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি আবদুল আউয়াল প্রমুখ।