,

ধরলা সেতু জনগণের জন্য আমার ঈদ উপহার: প্রধানমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
June 7, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

কুড়িগ্রামের ‘শেখ হাসিনা ধরলা সেতু’ জনগণের ঈদ উপহার হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন

তিনি বলেন, আজ এই সেতুটি আমাদের কুড়িগ্রাম, লালমনিরহাট এবং রংপুরের সকল জনগণের জন্য আমার ঈদের উপহার হিসেবে আমি ঘোষণা করছি। আপনাদের ঈদ উপহার দিলাম। এটা রক্ষনাবেক্ষণ করা ভালোভাবে দেখভাল করা আপনাদের দায়িত্ব।

শেখ হাসিনা প্রথম ধরলা সেতু সম্পর্কে বলেন, আমি প্রথম ধরলা সেতুটি নির্মাণ করেছি। কিন্তু উদ্বোধন করতে পারি নাই। কিন্তু এবার দ্বিতীয় ধরলা সেতুটির শুভ উদ্বোধন করলাম।
এই সেতুটির মধ্য দিয়ে ফুলবাড়ি থেকে লালমনিরহাট এবং লালমনিরহাটের সাথে রংপুরের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে।