,

নগরীর দক্ষিণ চর্থার রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মর দেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
July 26, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে অজ্ঞাত এক যুবকের (২৬) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার সকালে নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে দক্ষিণ চর্থা এলাকায় রাস্তার পাশে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন জানান, নিহতের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া হাত-পা ঘেঁতলানাের রয়েছে। মরদেহটি শনাক্তে ঘটনাস্থলে আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে পিবিআই।