,

নবীনগরে নৌকার মাঝি হলেন এবাদুল করিম বুলবুল

আজকের কুমিল্লা ডট কম :
November 25, 2018
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৭নং, ব্রা‏হ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) নির্বাচনী আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের উপদেষ্টা এবাদুল করিম বুলবুল।

রোববার (২৫ নভেম্বর) সকালে দলীয় কার্যালয় থেকে আওয়ামীলীগ সভানেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ওই চিঠি হাতে পেয়েছেন আওয়ামী কৃষকলীগের এই উপদেষ্টা।

দলীয় চিঠি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সাথে সাথে নবীনগর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস দেখা যায়।