,

নাইজেরিয়ায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নিহত ৩৫

আজকের কুমিল্লা ডট কম :
September 11, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নাসারাওয়া রাজ্যে একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। সোমবারের এই ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ বলেন, গ্যাস ট্যাংকারটি লাফিয়া-মাকুর্দি সড়কের একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

লাফিয়া-মাকুর্দি সড়কটি রাজধানী আবুজাকে উত্তর ও দক্ষিণ নাইজেরিয়ার সঙ্গে সংযুক্ত করেছে। উসমান আহমেদ আরও বলেন, আমরা ৩৫ জনের মৃত্যু এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছি। নিহত ব্যক্তিদের বেশির ভাগ ঘটনাস্থলে কী হচ্ছে তা দেখতে জড়ো হয়েছিল।