,

নাগেরকান্দি বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
February 18, 2019
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের নাগেরকান্দি বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে নাগেরকান্দি বাজারের তিতাস চৌরাস্তার মা প্লাজায় এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাচ্-বাংলা ব্যাংক কুমিল্লা জোনের এরিয়া ম্যানেজার জাকির হোসেন। কোম্পানীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, আহসান হাবিব শামীম, আলীরচর চাদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম।

ডাচ্-বাংলা ব্যাংক কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং এর সেলস ম্যানেজার আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হাজী মুর্শিদ আলম, আদম আলী, এরশাদুল হক, আব্দুল মোনাফ, বাবুল মিয়া, উজ্জল মিয়া ও অমর দেবনাথ প্রমুখ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী জহিরুল ইসলাম, খোকন দেবনাথ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোতালেব হোসেন।