,

নাঙ্গলকোটে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
April 16, 2018
news-image

মোঃ কামাল হোসেন জনি ঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন বছরের শিশু ইমতিয়াজ মাহমুদের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল ) দুপুরের দিকে নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী গ্রামে নিজ বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শিশু ইমতিয়াজ মাহমুদ নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। আবুল কালাম আজাদ বিজয় টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি ।

নিহত শিশুটির মামা শাহজাহান জানান,পরিবারের অজান্তে খেলার ছলে বসতঘরের সুইচ বোর্ডের ছকেটে আঙ্গুল প্রবেশ করলে বিদ্যুৎপৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে আহত অবস্থায় বাঙ্গড্ডা বাজারের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন ।