,

নানা সমস্যায় জর্জরিত দেবিদ্বারে স্বাস্থ্য কমপ্লেক্স, খুঁড়িয়ে চলছে চিকিৎসা সেবা

আজকের কুমিল্লা ডট কম :
June 1, 2018
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
চিকিৎসক সংকট ও বিকল যন্ত্রপাতিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। ৫০ শয্যার এ হাসপাতালের বর্হিবিভাগে গড়ে প্রতিদিন ৪০০-৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। রোগী ভর্তি থাকেন গড়ে প্রতিদিন ১৫-২০ জন। কিন্তু এত রোগীকে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় সংখ্যাক চিকিৎসক ও যন্ত্রপাতি নেই এ হাসপাতালে, যা আছে তাও অধিকাংশই বিকল ও ব্যবহারের অনুপযোগী।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী ২১ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু আছেন মাত্র ১৪ জন। এগুলোর মধ্যেও ট্রেনিং, মাতৃত্বকালীন ছুটি, সাধারন ছুটিসহ অন্যান্য কারণে অনুপস্থিত থাকেন বেশির ভাগ চিকিৎসক। জুনিয়র কনসালট্যান্ট অ্যানেসথেসিয়া, সার্জারী, চর্ম ও যৌন, ইএনটি , চক্ষুসহ ৭টি পদ শূন্য দীর্ঘদিন। এসব রোগীদের চিকিৎসা চলে মেডিক্যাল কর্মকর্তা ও সাকমো দিয়ে। জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) চিকিৎসা ও যন্ত্রপাতি জরুরি হলেও এই হাসপাতালে প্রতিষ্ঠার পর থেকেই এ পদটি শূন্য। জরুরি রোগীদের চিকিৎসা দিতে ৩টি অ্যাম্বুলেন্সের একটি ও নেই। প্রায় একযুগের বেশি দুটি অ্যাম্বুলেন্স বিকল, এর যন্ত্রাংশও আর অবশিষ্ট নেই, বাকি একটিও চলছে না দেড় বছ