নুরুল হক নুরের জন্য গাড়ি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক;
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে নয়, আলাদা গাড়িতে গণভবনে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার জন্য গাড়ি পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে নুর নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসুর বিজয়ী নেতাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।
ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, ‘প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা সবাই অবশ্যই যাবো। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। ডাকসু ও হল সংসদে যারা জয়ী তাদের সবাইকে তিনি ডেকেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবারই প্রধানমন্ত্রী।’
অন্যদিকে ডাকসুর নির্বাচিত এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘মল চত্বরে আছি। আমরা নির্বাচিত প্রতিনিধিরা সবাই একসঙ্গে রওনা হব।’
ডাকসুর ভিপি, জিএস ও এজিএসস মোট নেতা ২৫ জন। আর প্রত্যেক হল সংসদের ১৩ জন করে ২৩৪ জন। ডাকসু ও হল সংসদের মোট ২৫৯ জন নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার কামরুল হাসান বলেন, ‘আমাদেরকে ৫০০ জনের যাওয়ার মতো আয়োজন করতে বলেছে। আমরা আটটি লাল বাস ও পাঁচটি মিনিবাস প্রস্তুত করে রেখেছি।’
ডাকসুর নব নির্বাচিত সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসিফ তালুকদার বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পরে অচলায়তন ভেঙে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে সবার ভেতর একটি অন্যরকম উৎফুল্লতা কাজ করবে এটিই স্বাভাবিক। আমার ভেতরও এটি কাজ করছে।’
তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা ও আন্তরিক ইচ্ছা ও বিশ্ববিদ্যালয়