,

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 26, 2022
news-image

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার(২৫ মে) রাতে পুলিশ তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি আব্দুল মতিন (৩৫) চাটখিল উপজেলার কুলশ্রী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে মতিন ওই প্রবাসীর ঘরে ঢুকে জোরপূর্বক তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন আসলে সে পালিয়ে যায়। এ বিষয়ে রাতে ভিকটিম চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে চাটখিল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে আটককৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।