,

বরুড়ায় ঝুঁকিপূর্ন ব্রিজ দিয়ে চলাচল করছে যানবাহন

আজকের কুমিল্লা ডট কম :
August 29, 2017
news-image

এম.ডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া পৌর সদর বাজার সংলগ্ন উপজেলা পরিষদ ও পৌরসভা অফিসের সংযোগ সড়কের খালের উপর মালি বাড়ির ব্রিজটির মাঝখানে ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল ঝুকিপূর্ন হয়ে পড়েছে।
প্রতিনিয়ত ছোট খাটো দুর্ঘটনা ঘটছে, যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। ব্রিজটি সংস্কার করে জনগনের ভোগান্তি কমাতে হবে এ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোন চিন্তে নেই। বরুড়া শহিদ স্মৃতি সরকারি কলেজের অধিকাংশ শিক্ষার্থীরা এ ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। স্থানীয়রা জানান, ব্রিজটিকে যেন দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহনের মধ্যে দিয়ে যাত্রীদের ঝুঁকিমুক্ত চলাচলের ব্যাবস্থা নিশ্চিত করা।