,

বরুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 30, 2017
news-image

 

এম.ডি আজিজুর রহমান,বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের লক্ষিপুর গ্রামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।

জানা যায়, বুধবার ( ৩০ আগষ্ট) সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে কবির হোসেনের মেয়ে কাসপিয়া আক্তার (০৩) সোহাগ হোসেনের মেয়ে সাইফা আক্তার (০৩) খেলা করতে করতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের মৃতদেহ পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে। সাইফা আক্তার ঈদ করার জন্য নানার বাড়িতে বেড়াতে আসে। তার গ্রামের বাড়ি একই উপজেলার আড্ডা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। শিশু ২টি মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।