,

বরুড়ায় বেওয়ারিশ বৃদ্ধার মরদেহ দাফন করলেন ইউএনও মোঃ আনিসুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
November 14, 2020
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়ার ইউএনও মোঃ আনিসুল ইসলামের সার্বিক সহযোগিতায় বেওয়ারিশ বৃদ্ধার মরদেহের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, বৃদ্ধা মহিলাটি দীর্ঘ দুই মাস বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন ছিলেন। চিকিৎসা থাকা অবস্থায় গতকাল (১৩ নভেম্বর) রাত ১১ টার দিকে তিনি মারা যান।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে বৃদ্ধার মরদেহের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

অন্যান্যদের মাঝে সার্বিক সহযোগী করেন রক্তঋন সংগঠন, ওরাই আপনজন ও তাকওয়া ফাউন্ডেশনের সদস্য বৃন্দরা।